রোগীদের ভিসা পেতে সহায়তা করবে হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রোগীরা চিকিৎসার জন্য ভারতের কলকাতার অ্যাপোলো গ্লেনইগলস হাসপাতালে যেতে চাইলে হাসপাতালটির পক্ষ থেকে মেডিকেল ভিসা পেতে সহায়তা করা হবে।
গতকাল শনিবার চট্টগ্রাম নগরের একটি ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অ্যাপোলো গ্লেনইগলস হাসপাতালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে হাসপাতালটির তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন উপদেষ্টা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কলকাতার অ্যাপোলো হাসপাতালের চিকিৎসা ব্যয় তুলনামূলক কম। সংবাদ সম্মেলনে হাসপাতালটির উপদেষ্টা অমলেন্দু সরকার, অর্থোপেডিক সার্জন তথাগত দাশ, নাক, কান ও গলা বিশেষজ্ঞ সার্জন শান্তনু পানজা এবং নিউরোসার্জন শ্যাম কিশোর মিশ্র উপস্থিত ছিলেন।