সিলেটে চিকিৎসকদের প্রতি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান
রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসককে রোগীদের সঙ্গে মিশতে হবে, ভালো ব্যবহার করতে হবে। সরকারি ওষুধ সঠিকভাবে রোগীদের মাঝে বণ্টন করতে হবে। সোনার বাংলাদেশ গড়তে চিকিৎসকদের ভূমিকা রাখতে হবে। পাশাপাশি দেশ থেকে জঙ্গি দমনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
গতকাল বুধবার বেলা তিনটায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে এ আহ্বান জানান। কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মুর্শেদ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান, বিএমএ কেন্দ্রীয় মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুস ছবুর মিঞা প্রমুখ।