রোগীদের সেবায় ঈদ কাটালেন ১৫ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা ১৫ জন পেশায় চিকিৎসক, শহরে রোগীদের সেবা দিয়ে ব্যস্ত সময় কাটান। এবারের ঈদুল আজহায় কোথাও না বেড়িয়ে হতদরিদ্র ও উন্নত চিকিৎসাবঞ্চিত মানুষকে বিনা ফিতে চিকিৎসাসেবা দিয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন এই ১৫ জন।গত বৃহস্পতিবার থেকে এসব চিকিৎসক নোয়াখালীর হাতিয়ায় শুরু করেছেন তিন দিনব্যাপী ‘বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা ক্যাম্প’। ঢাকার হাতিয়া যুব ফোরাম, হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল এবং হাতিয়া উপজেলা পরিষদ এই ক্যাম্পের আয়োজন করে। উপজেলা পরিষদ ও হাতিয়া হাসপাতালে দুই ভাগ হয়ে ১৫ জন চিকিৎসক চিকিৎসাবঞ্চিতদের উন্নত চিকিৎসাসেবা দিচ্ছেন। গত দুই দিনে কয়েক হাজার রোগী ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন। হাতিয়ার সাগরিয়া ইউনিয়নের কালীর দেইল এলাকার জয়নাল আবেদীন (৭০) দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন। তিনি বললেন, ‘ডাক্তার দেয়ানের টিয়াও হামু কোডাই? হিয়াল্লাই ইয়ানে বিনা টিয়ায় দেয়াইতাম আইচি।’যেসব চিকিৎসক ক্যাম্পে অংশ নিয়েছেন তাঁরা হলেন: অনুপ কুমার সাহা, এম এইচ চৌধুরী, আনোয়ারুল আলম কিবরিয়া, সারওয়ার ইবনে সালাম, কাজি রকিবুল ইসলাম, ফ্লোরিডা রহমান, বিলকিস বেগম চৌধুরী, তারিক আহমেদ চৌধুরী, রতন দাশগুপ্ত, মোশতাক আহমেদ, নাদিরা সুলতানা, মানস কুমার বসু, আরিফুর রহমান, ফজলে এলাহি ও সনৎ কুমার সাহা।