রোগীর আত্মহত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের গোসলখানা থেকে গতকাল বুধবার সকালে সখিনা আক্তার (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ক্যানসারের ক্ষত নিয়ে এই হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গৃহবধূর পরিবার জানায়, ক্যানসারের যন্ত্রণা সইতে না পেরে সখিনা বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বার্ন ইউনিটের সার্জারি বিভাগের চিকিৎসক অধ্যাপক সাজ্জাদ খন্দকার জানান, ৬ এপ্রিল সখিনার ক্ষতে প্লাস্টিক সার্জারি করার কথা ছিল।