রোগীর মৃত্যুর ঘটনায় স্বজন ও চিকিৎসকের হাতাহাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোগীর মৃত্যু নিয়ে শিক্ষানবিশ চিকিৎসক ও রোগীর স্বজনদের সঙ্গে প্রথমে বাগিবতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।নগরের লালখান বাজার থেকে রজব আলী নামের এক বৃদ্ধকে গত রোববার রাতে ওই ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় রোগীর মৃত্যুর জন্য স্বজনেরা চিকিৎসকদের অবহেলাকে দায়ী করেন।রজব আলীর ছেলে আলাউদ্দিন বলেন, ‘তাঁদের অবহেলার কারণে আমার বাবা মারা যান। এ নিয়ে কথা বলতে গেলে শিক্ষানবিশ চিকিৎসক রাজীবসহ কয়েকজন চড়াও হয়ে আমাদের মারধর শুরু করেন।’চমেক পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, ‘রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষানবিশ চিকিৎসক ও রোগীর লোকজনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।’