রোগীর সঙ্গে দুর্ব্যবহার, চার জনকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক প্রসূতির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ চারজনকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে।নীলফামারীর সিভিল সার্জন গত মঙ্গলবার এই আদেশ দিয়ে গতকাল বুধবারের মধ্যে চিকিৎসক এ এস এম রেজওয়ানুল কবির, প্রধান সহকারী-কাম-হিসাবরক্ষক সাইফুল ইসলাম, পরিসংখ্যানবিদ জহুরুল হক ও সিনিয়র স্টাফ নার্স লতিফা ইয়াছমিনকে বদলি করেছেন। অপর দিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মহব্বত হোসেন ও সোহেল রানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।