রোজার শুরুতেই দাম বাড়ানোর প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারদর
বাজারদর

রমজানের বাজারে দাম কমাতে পাঁচটি পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। পণ্যগুলো হচ্ছে কাঁচা মরিচ, বেগুন, শসা, রসুন ও ধনেপাতা। এর মধ্যে রসুন ছাড়া অন্য চার পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।শুধু রপ্তানি নিষিদ্ধ পণ্যই নয়, রমজানের ঠিক আগে প্রায় সব ধরনের সবজি আর মাছের বাজারেই ছিল আগুন। তিন-চারটি ছাড়া প্রায় সব সবজিরই দাম বেড়েছে। মাছের দামও বেড়ে গেছে কেজিতে ৩০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। তবে সাধারণ মানুষকে বেশি ভোগান্তিতে ফেলেছে পেঁয়াজ।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সুপারিশে রমজান মাস সামনে রেখে ৭ জুলাই কাঁচা মরিচ, বেগুন, শসা, ধনেপাতা ও রসুন—এই পাঁচ পণ্যের রপ্তানি নিষিদ্ধ করে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু নিষেধাজ্ঞা আরোপের পর যেন পণ্যগুলোর দাম বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছেন ব্যবসায়ীরা।দুই দিন আগেও কাঁচা মরিচের কেজি ছিল ১৬০ টাকা। সেই মরিচ গতকাল বুধবার বিক্রি হয়েছে ২০০ টাকায়। ধনেপাতার কেজিও ২০০ টাকা ছাড়িয়েছে। অথচ ধনেপাতার কেজি দুই দিন আগেও ছিল ১২০ থেকে ১৫০ টাকা।রোজাদারেরা বেগুনি পছন্দ করেন বলে রমজানে বেগুনের বেশ চাহিদা থাকে। সেই বেগুনের কেজি এখন ৬০ থেকে ৭০ টাকা, দুই দিন আগেও যার কেজি ছিল ৫০ টাকা। একই অবস্থা শসার। দুই দিন আগে যা বিক্রি হয়েছে ৪০ টাকায়, গতকাল তার দর ছিল ৫০ টাকা। আর দেশি রসুন ৭০ থেকে ৭৫ এবং চীনা রসুন ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।তরিতরকারিতে আগুন: বাজারে তিন-চারটি ছাড়া প্রায় সব সবজির দামই বেড়েছে। প্রতি কেজি করলা ৩০ থেকে বেড়ে ৪০, গাজর ৪০ থেকে বেড়ে ৫০, টমেটো ৮০-৮৫ থেকে ১২০, ৩৫ টাকার চিচিঙা ৪০, ২৫ টাকার ঢ্যাঁড়স ৩০, ৩০ টাকার ঝিঙে ৩৫, ৩৫ টাকার বরবটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁপে ও পটোল আগের মতোই ২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।মাছের বাজার ভয়াবহ: মাছের বাজার ঘুরে দেখা গেছে, যে পাঙাশের কেজি দুই দিন আগেও ১২০ থেকে ১৩০ টাকা ছিল, সেই মাছ গতকাল কিনতে হয়েছে ১৫০ টাকায়। বড় তেলাপিয়ার দাম ১৪০ থেকে বেড়ে ১৮০ ও ছোট আকারের তেলাপিয়ার দাম ১২০ থেকে বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০০ টাকার কাতল ৩৫০ এবং ২৫০ থেকে ২৭৫ টাকার রুই বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। কাঁচকি ও টেংরার কেজি বিক্রি হয়েছে ৪০০ টাকায়। ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হওয়া মাঝারি আকারের ইলিশ (আধা কেজি) ৫০০ থেকে ৬০০, বড় আকারের (প্রায় এক কেজি) ইলিশ এক হাজার ২০০ টাকা থেকে বেড়ে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে।বেড়েছে মাংসের দামও। গরুর মাংসের কেজি ২৭০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৮০ টাকা। ৪২৫ টাকার খাসির মাংসের কেজি এখন ৪৫০ টাকা।এক সপ্তাহ আগেও বাজার থেকে যাঁরা ১৪৫ টাকায় ব্রয়লার মুরগি কিনেছিলেন, তাঁরা গতকাল বাজারে গিয়ে আঁতকে উঠেছিলেন। কারণ, গতকাল ওই মুরগি বিক্রি হয়েছে ১৭০ টাকায়। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতিটি ৩৫০ থেকে ৪০০ টাকায়। এর দামও বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত।অন্যান্য: রমজানে চাহিদা থাকে, তাই সুযোগ বুঝে চিড়ার দাম কেজিতে পাঁচ টাকা বাড়ানো হয়েছে। পণ্যটির কেজি এখন ৪৫ টাকা। মুড়ির কেজি ৬০ টাকা। তবে প্যাকেটজাত বিভিন্ন ব্র্যান্ডের আধা কেজি মুড়ির দাম ৪৮ টাকা। ইফতারসামগ্রী তৈরির প্রয়োজনীয় উপকরণ বেসনের দামও চড়া। সাধারণ মানের বেসন ৬০ এবং ভালো মানের বেসন ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।