রোজায় যখন-তখন ভেজালবিরোধী অভিযান হবে: শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজান মাসের পবিত্রতা রক্ষায় ঢাকাসহ সারা দেশে ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে আজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেছেন। ছবি: প্রথম আলো
রমজান মাসের পবিত্রতা রক্ষায় ঢাকাসহ সারা দেশে ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে আজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেছেন। ছবি: প্রথম আলো

রমজান মাসের পবিত্রতা রক্ষায় ঢাকাসহ সারা দেশে ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরে প্রতিদিন চারটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
আজ বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যখন-তখন, যেকোনো সময় এবং যেকোনো জায়গায় আকস্মিক অভিযান চলবে। এ ক্ষেত্রে ফুটপাত থেকে বড় কারখানা সবখানেই অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ কার্যক্রম সম্পর্কে ওই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, রমজান মাসজুড়ে বিশেষ অভিযান চলবে। রোজাদাররা সচরাচর যেসব খাদ্য ও পানীয় গ্রহণ করে থাকেন সেগুলোর ওপর বিশেষ নজর দেওয়া হবে।
শিল্পমন্ত্রী আরও বলেন, ইফতার ও সেহরীতে অধিক পরিমানে ব্যবহার করা হয় এমন ৩০টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
মন্ত্রী বলেন, ভেজাল খাবার দিয়ে যে ব্যবসায়ী ক্ষতি করছে সে এবং তাঁর পরিবারও ক্ষতির মুখে পড়তে পারে। ব্যবসায়ীরা এভাবে ভাবলে এই সমস্যার সমাধান হয়ে যাবে।


ব্রিফিংয়ে শিল্পসচিব মো. মোশাররাফ হোসেন ভূইয়া, বিএসটিআই এর মহাপরিচালক ইকরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।