রোজিনাকে মুক্তি দিতে আহ্বান রিপোর্টার্স উইদাউট বর্ডারসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোজিনা ইসলামকে গ্রেপ্তারের পর গত মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশ
ছবি: প্রথম আলো

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।

গতকাল বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় আরএসএফ। বিবৃতিটি আরএসএফের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এ বিবৃতিতে বলা হয়, রোজিনা বাংলাদেশের প্রধান বাংলা দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক। তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক।

আরএসএফের বিবৃতিতে বলা হয়, রোজিনা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে লাগাতার প্রতিবেদন করেছেন। গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দেওয়া হয়।

রোজিনাকে অবিলম্বে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আরএসএফ। তারা বলেছে, রোজিনাকে অবিলম্বে মুক্তির আদেশ দিয়ে সরকার তার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করুক।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন