রোটারি অ্যাওয়ার্ড পেলেন ভ্যালেরি টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) পরিচালক ভ্যালেরি অ্যান টেলর রোটারি অ্যাওয়ার্ড পেয়েছেন। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ঘোষিত মানবিক এই পুরস্কারের মূল্যমান এক লাখ মার্কিন ডলার।যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী ফিজিওথেরাপিস্ট ভ্যালেরি ১৯৭৯ সালে বাংলাদেশে সিআরপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি প্রতিবছর গড়ে ১৫ হাজার পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে চিকিৎসাসেবা দিয়ে আসছে। ইউএনবি।