প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে রোটারি চক্ষু হাসপাতালে গতকাল শুক্রবার দিনভর চলে চক্ষুশিবির। রোটারি ক্লাব অব সৈয়দপুর ও ঢাকার কারওয়ান বাজারের উদ্যোগে ওই চক্ষুশিবিরের আয়োজন করা হয়। চক্ষুশিবিরটি গতকাল সকালে উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন সিরাজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আজহারুল হক সরকার। চক্ষুশিবিরে সারা দিন বিনা মূল্যে ৪০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনকে অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়। পর্যায়ক্রমে ওই রোগীদের অস্ত্রোপচারের মাধ্যমে চোখের চিকিৎসা দেওয়া হবে।