রোটারি ডিস্ট্রিক্ট সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনব্যাপী রোটারি ডিস্ট্রিক্ট সম্মেলন আজ শুরু হচ্ছে। চট্টগ্রাম বোট ক্লাবে এ সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিরা বক্তব্য দেবেন।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান এম আমিনুজ্জামান ভুঁইয়া। উপস্থিত ছিলেন সম্মেলন আয়োজক কমিটির সভাপতি সুফি মিজানুর রহমান, রোটারিয়ান এম এ আওয়াল, আবদুল আহাদ, মীর আনিসুজ্জামান, এ বি এম ওবায়েদ উল্লাহ প্রমুখ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবারের সম্মেলনে রোটারি ইন্টারন্যাশনালের সভাপতির প্রতিনিধি হিসেবে ভারতের আরআই ডিস্ট্রিক্ট-৩২০১-এর ডিস্ট্রিক্ট গভর্নর ক্যাসাভা সাঙ্কারা পিল্লাই উপস্থিত থাকবেন।
এ ছাড়া উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ড. জামিলুর রেজা চৌধুরী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. ফাহিমা আজিজ। এবারের সম্মেলনের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘নতুন দিগন্তের অগ্রণী সম্মেলন’।