রোটারি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোটারি বাংলাদেশের দুই দিনব্যাপী সম্মেলন গতকাল শনিবার রাজধানীতে শেষ হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভারতের সাবেক রোটারি গভর্নর দেবাশীষ মিত্র। রোটারি সম্মেলন কমিটির চেয়ারম্যান সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রোটারি গভর্নর গোলাম মুস্তাফা, গভর্নর (নির্বাচিত) সাফিনা রহমান, গভর্নর (নমিনি) এস এ এম শওকত হোসেন, জেলা সেক্রেটারি রকিব সর্দার প্রমুখ। বিজ্ঞপ্তি।