প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি বাংলাদেশের ফাউন্ডেশন সেমিনার গতকাল শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। রোটারিয়ান রুবায়েত হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন রোটারি ইন্টারন্যাশনালের সাবেক প্রেসিডেন্ট ডি কে লি। সেমিনারে আরও বক্তৃতা করেন বিশ্ব রোটারির সাবেক সভাপতি কল্যাণ ব্যানার্জি, রোটারি নেতা শেখর মেহতা, গোলাম এ ভানভাতি, নরশেত পেমানন্দ, বাংলাদেশ রোটারির গভর্নর গোলাম মুস্তাফা, নির্বাচিত গভর্নর শাফিনা রহমান, গভর্নর নমিনি শওকত হোসেন, জয়নুল আবেদীন, ইফতেখারুল আলম, সামছুল হুদা, সেলিম রেজাসহ সাবেক গভর্নরেরা। বিজ্ঞপ্তি