রোটারির নতুন বছরের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর দেশের অবহেলিত মানুষের কল্যাণে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করবে রোটারি ইন্টারন্যাশনাল। জুলাইয়ে ভোটারের বর্ষ শুরু উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন নতুন গভর্নর এস এ এম শওকত হোসেন।
সম্মেলনে গভর্নর আগামী বছর এক হাজার গরিব মেধাবী ছাত্রকে বৃত্তি ও এক লাখ ছাত্রকে অনুশীলনের খাতা দেওয়া, পাঁচ হাজার চক্ষুরোগীর অস্ত্রোপচার, গরিবদের জন্য এক হাজার নলকূপ স্থাপন, এক হাজার টয়লেট নির্মাণ, বন্যাসহ দুর্যোগ-দুর্বিপাকে সহযোগিতা, মাদকবিরোধী প্রচারণা, ঠোঁট ও তালুকাটা রোগীদের চিকিৎসাসহ বেশ কয়েকটি কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদায়ী গভর্নর সাফিনা রহমান, সাবেক গভর্নর জয়নুল আবেদীন, সেলিম রেজা, গোলাম মুস্তাফা, হাফিজউল্লাহ, সহকারী গভর্নর আবুল খায়ের চৌধুরী, কসমোপলিটনের সভাপতি সাইফুর রহমান, ক্যাপ্টেন এম শফি প্রমুখ। বিজ্ঞপ্তি।