রোটার‌্যাক্ট ক্লাবের ২০ বছর পূর্তি উৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের ২০ বছর পূর্তি উৎসব আজ শুক্রবার শুরু হচ্ছে। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ক্যাম্পাসে দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের প্রথম দিনে আজ শুক্রবার অনুষ্ঠিত হবে ‘মানবসম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। কর্মশালাটি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এম আবদুর রহমান। এটি পরিচালনা করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মানবসম্পদ ব্যবস্থাপক শাকিল মেরাজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুল কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্। এ ছাড়া আজ বেলা ১১টায় শিশুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। শনিবার রোটার‌্যাক্ট ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, ক্যাম্পাসের কয়েকটি স্থানে ডাস্টবিন স্থাপনসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।