প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার সিলেটে টিআইবির সচেতন নগারিক কমিটির (সনাক) উদ্যোগে দুর্নীতিবিরোধী রোড শো হয়েছে। নগরের মিরবক্সটুলা এলাকায় কমিটির কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে এ শোর উদ্বোধন করেন সনাক সভাপতি মো. ইরফানুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য সৈয়দ মনির আহমদ। সিলেট সাইক্লিং কমিউনিটির সহায়তায় রোড শো নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট