প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন হাজার গাড়ি নিয়ে রোডমার্চ না করে ৩০টি গাড়ি নিয়ে সংসদ অভিমুখে মার্চ করুন। গতকাল শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি এ আহ্বান জানান আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ৩০টি গাড়ি নিয়ে সংসদ অভিমুখে মার্চ করুন। দাবি আদায়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করার ক্ষেত্রে এর চেয়ে ভালো কোনো উপায় নেই।টিভি প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আজ সকালে গুলশানে তাদের দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের চ্যানেলগুলো আমরা এখানে দেখতে পাই। ভারতে আমাদের চ্যানেল দেখা যায় না। কিছুদিন আগে ভারতের তথ্যসচিব বলেছেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর এই কথা যদি কাজে পরিণত হয়, তাহলে দুই প্রতিবেশী রাষ্ট্রের জন্যই মঙ্গল।’