রোডমার্চ সফল করতে জামায়াতের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারদলীয় জোট ঘোষিত ঢাকা থেকে সিলেট অভিমুখে রোডমার্চ কর্মসূচি সফল করে সরকারবিরোধী আন্দোলনকে গণ-আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।গতকাল বুধবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এই আহ্বান জানান। তিনি বলেন, জুলুমবাজ সরকারের পদত্যাগের দাবিতে চারদলীয় জোট ও সমমনা দলগুলোর পক্ষ থেকে ১০ অক্টোবর ঢাকা-সিলেট রোডমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।