রোডমার্চে পথে পথে ব্যানার নিয়ে সমর্থন জানাবে বিকল্পধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বিএনপির রোডমার্চে বিকল্পধারা পথে পথে দলীয় ব্যানার নিয়ে সমর্থন জানাবে। বিকল্পধারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল থাকবে।গত শুক্রবার রাতে ঢাকার বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দলের মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, নুরুল আমিন বেপারী, আবু মোজাফফর আহমেদ, আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিএনপি জিয়াউর রহমানের ধারায় ফিরে আসুক—বিকল্পধারা এটা চায়। কারণ বর্তমান সরকার তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। অর্থনৈতিক ব্যাপারে তারা ধোঁকাবাজি করছে। পদ্মা সেতুর দুর্নীতির ব্যাপারে এখন আর যাচাই-বাছাই করার কিছু নেই।