রোদের ইশকুলের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অপূর্ব সব আলোর কণা রাঙিয়ে দেবে ভোর’ স্লোগান নিয়ে শিশু–কিশোর সংগঠন রোদের ইশকুলের যাত্রা শুরু হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি
‘অপূর্ব সব আলোর কণা রাঙিয়ে দেবে ভোর’ স্লোগান নিয়ে শিশু–কিশোর সংগঠন রোদের ইশকুলের যাত্রা শুরু হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

‘অপূর্ব সব আলোর কণা রাঙিয়ে দেবে ভোর’ স্লোগান নিয়ে শিশু–কিশোর সংগঠন রোদের ইশকুলের যাত্রা শুরু হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা ও সাভারে একযোগে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে।

রোদের ইশকুলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর শাহবাগের পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে গত শুক্রবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ রোদের ইশকুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজ হৃদয় জানান, শিশু-কিশোরদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি মানুষের সঙ্গে যোগাযোগের দক্ষতা তৈরির লক্ষ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবে রোদের ইশকুল।

রোদের ইশকুলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় ৪০ জন শিশু–কিশোর ও তাদের অভিভাবক। ছবি: বিজ্ঞপ্তি
রোদের ইশকুলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় ৪০ জন শিশু–কিশোর ও তাদের অভিভাবক। ছবি: বিজ্ঞপ্তি

সংস্কৃতি বিকাশ কেন্দ্রে রোদের ইশকুলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় ৪০ জন শিশু–কিশোর ও তাদের অভিভাবক। এতে শিশুদের আবৃত্তি সম্মিলন ও ক্যানভাসে ছবি আঁকার মাধ্যমে ‘আবৃত্তি’, ‘গল্প বলা’, ‘ছবি আঁকা’ বিভাগের উদ্বোধন করা হয়। সবশেষে রকমারি ডট কমের পক্ষ থেকে শিশু–কিশোরদের বই উপহার দেওয়া হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ রোদের ইশকুলের উদ্বোধন করেন। ছবি: বিজ্ঞপ্তি
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ রোদের ইশকুলের উদ্বোধন করেন। ছবি: বিজ্ঞপ্তি

এ সময় উপস্থিত ছিলেন রোদের ইশকুলের উপদেষ্টা আসাদুজ্জামান প্রদীপ, আবৃত্তিকার আশরাফ-উল-আলম, আশরাফুল হাসান প্রমুখ।