প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ‘গাছপাগল’ সামাদ শেখের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রোপণ করা হলো ২০০টি তালের বীজ। গতকাল বুধবার ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা এলাকায় সামাদের বাড়ির কাছে একটি সড়কের দুই পাশে এ বীজগুলো রোপণ করা হয় বিনোদন নাট্যদলের উদ্যোগে।
ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ বীজ রোপণের সময় উপস্থিত ছিলেন বিনোদন নাট্যদলের উপদেষ্টা আলতাফ হোসেন ও মফিজ ইমাম, সাধারণ সম্পাদক শরিফ খান, সদস্য আহমেদ সৌরভ প্রমুখ।
পরে বিনোদন নাট্য সংগঠনের সদস্যরা শেখ সামাদের বাড়িতে যান এবং প্রয়াত সামাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা সামাদের স্ত্রী, ছেলে, ছেলের বউসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সামাদের স্ত্রী ঝর্ণা বেগমের হাতে একটি শাড়ি তুলে দেওয়া হয়।
গত ১২ আগস্ট শেখ সামাদ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।