রোপা আমন পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা বৃষ্টি ও জলোচ্ছ্বাসে মেঘনা নদীর তীরের লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার এক হাজার ১০০ হেক্টর জমির রোপা আপন ধানখেত পানির নিচে চলে গেছে। একই সঙ্গে এতে এ দুই উপজেলার ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে পানি উঠে সদর, রামগতি ও কমলনগর উপজেলার অনেক ঘেরের মাছ ভেসে গেছে।পরিস্থিতি মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জরুরি বৈঠক করেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, জোয়ারের পানি স্বাভাবিক সময়ের চেয়ে পাঁচ-ছয় ফুট উঁচু হয়ে ঢুকে পড়ায় রামগতি উপজেলার চর আলেকজান্ডার, সেবাগ্রাম, চর আলগী, তেলিরচর, চর গজারিয়া; কমলনগর উপজেলার লুধুয়া, চর ফলকন, চর জগবন্ধু, চর কালকিনী, চর সামছুদ্দিনসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিতে শতাধিক পুকুর ও বেশ কিছুসংখ্যক ঘেরের অর্ধকোটি টাকার মাছ ভেসে গেছে।কমলনগরের ফলকন এলাকার মৎস্যচাষি মো. সফিউল্যা জানান, জোয়ারের পানি উঠে তাঁর ছয়টি ঘেরের আড়াই লাখ টাকার মাছ ভেসে গেছে।রামগতি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেড়িবাঁধ না থাকায় এখানকার নিম্নাঞ্চলগুলো অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়। চর আলগীতে একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ পাঁচটি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।জেলা প্রশাসক আবুল বাশার মো. জহিরুল ইসলাম জানান, ‘রামগতি ও কমলনগরের এক হাজার ১০০ হেক্টর জমির রোপা আমন ধান অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় আমরা তৎপর রয়েছি। এসব এলাকার ক্ষতিগ্রস্ত লোকজনকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’