রোবটের মাধ্যমে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম খরচে রোবটের সাহায্যে অত্যাধুনিক উপায়ে জটিল অস্ত্রোপচার করা যায় ভারতের কলকাতার অ্যাপোলো গ্লেনইগলস হাসপাতালে। রোগীও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন বলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বলা হয়। চট্টগ্রাম নগরের সিনিয়রস ক্লাবে দুপুরে অ্যাপোলো গ্লেনইগলস হাসপাতালের চট্টগ্রামের তথ্যকেন্দ্র এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে হাসপাতালটির জ্যেষ্ঠ মেরুদণ্ড সার্জন আবরার আহমেদ, ইউরোলজি বিশেষজ্ঞ ত্রিদিবেশ মণ্ডল, অর্থোপেডিক সার্জন অভিক কর ও হাসপাতালের উপদেষ্টা অমলেন্দু সরকার উপস্থিত ছিলেন। চিকিৎসক ত্রিদিবেশ মণ্ডল বলেন, পুরো ভারতের একমাত্র অ্যাপোলো হাসপাতাল রোবটিক পদ্ধতিতে জটিল অস্ত্রোপচার করছে। এতে কোনো ধরনের কাটাকুটির প্রয়োজন হয় না। শুধু কয়েকটা ফুটো করে তার মাধ্যমেই অস্ত্রোপচার করা যায়।