রোববার থেকে পবিত্র জমাদিউল আউয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের আকাশে গতকাল শুক্রবার কোথাও ১৪৩৩ হিজরি সালের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এতে আজ ২৪ মার্চ শনিবার রবিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হলো। কাল ২৫ মার্চ রোববার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসচিব সামীম মোহাম্মদ আফজাল। বিজ্ঞপ্তি।