রোববার মার্কিন দূতাবাসের সব দপ্তর বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেমোরিয়াল ডে উপলক্ষে কাল রোববার ঢাকায় মার্কিন দূতাবাস, কনসুলার বিভাগ, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ মার্কিন দূতাবাসের সঙ্গে জড়িত সব দপ্তর বন্ধ থাকবে। ঢাকায় মার্কিন দূতাবাস গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।দূতাবাসের দপ্তরগুলো বন্ধ থাকলেও মার্কিন নাগরিকদের জন্য জরুরি সব রকম সেবা কার্যক্রম চালু থাকবে। এ জন্য প্রয়োজনে ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যাবে। প্রসঙ্গত, রোববার মেমোরিয়াল ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটি। বিজ্ঞপ্তি।