রোববার সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার সারা দেশে দোয়া দিবস এবং ১৮ আগস্ট রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন শেষে আজ আবার নতুন এই কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

জামায়াতকে ‘নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র’ বন্ধ করা, জামায়াতের শীর্ষ নেতাসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে দলটি।

১ আগস্ট একটি রিটের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন আদালত। ওই রায়ের প্রতিবাদে ১৩ ও ১৪ আগস্ট লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল পালন করে জামায়াতে ইসলামী।