রোববার সারা দেশে হেফাজতের হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার (১২ মে) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। আজ মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী মাদ্রাসার ভেতরে শিক্ষা ভবনের নিচতলায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই হরতালের ডাক দিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের পক্ষ থেকে দলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী হরতালের ডাক দেন।
হরতাল ঘোষণার সময় হেফাজতের পক্ষ থেকে তিনটি কর্মসূচির কথা বলা হয়। এগুলো হলো আগামী ১২ তারিখ সকাল-সন্ধ্যা হরতাল, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আগামীকাল ও পরশুর হরতালে সমর্থন এবং আগামী শুক্রবার জুমার নামাজের পরে নিহতদের আত্মার শান্তি ও আহতদের রোগমুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়া।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১২ তারিখের হরতালের পর ১৩ দফা দাবি আদায়ের জন্য পরবর্তী কর্মসূচি হাতে নেবে হেফাজতে ইসলাম।