রোববারে বদলি সোমবার স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উল্লাহকে গত রোববার এক আদেশে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি করা হয়। সোমবার অপর এক আদেশে তাঁর বদলি স্থগিত করা হয়। ঢাকার পুলিশ সুপারের কার্যালয় ও সাভার থানা সূত্রে জানা গেছে, গত বছর ১৫ এপ্রিল পরিদর্শক নাসির উল্লাহ সাভার থানায় ওসি হিসেবে যোগ দেন। গত রোববার এক আদেশে পুলিশ সুপার ইকবাল বাহার তাঁকে (ওসি) সাভার থানা থেকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করেন। অপর এক আদেশে পুলিশ সুপারের কার্যালয়ের পরিদর্শক বদরুল আলমকে সাভার থানায় যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রোববার রাতেই বদরুল আলম সাভার থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব বুঝে নিতে চান। কিন্তু ওসি নাসির উল্লাহ তাঁকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে নানা অজুহাতে কালক্ষেপণ করেন। পরদিন সোমবার পুলিশ সুপার অপর এক আদেশে পরিদর্শক নাসির উল্লাহর বদলির আদেশ স্থগিত করে বদরুল আলমকে পুনরায় পুলিশ লাইনে সংযুক্ত করেন।যোগাযোগ করা হলে পরিদর্শক নাসির উল্লাহ বলেন, ‘বদলির আদেশ স্থগিত করতে না পারলে আমার মতো অনেক ওসি নির্যাতনের শিকার হতেন। তাই তদবির করে বদলি স্থগিত করেছি।’ এ প্রসঙ্গে ঢাকার পুলিশ সুপার ইকবাল বাহার প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিদর্শক নাসির উল্লাহকে বদলি করা হয়েছিল। কর্তৃপক্ষের নির্দেশেই আবার বদলির আদেশ স্থগিত করা হয়েছে।