রোববারের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপির ডাকা আগামীকাল রোববার হরতালের দিনে উচ্চমাধ্যমিক ও সমমানের নির্ধারিত পরীক্ষা হবে কি হবে না, সে বিষয়ে আজ শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল শুক্রবার জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে এ কথা বলেন।বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে বিএনপি কাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এতে ওই দিনের নির্ধারিত পরীক্ষা হবে কি হবে না, এ নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক বিবৃতিতে পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল পুনর্বিবেচনার আহ্বান জানান।