রোববারের এইচএসসি পরীক্ষা ৩০ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতালের কারণে আগামীকাল রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। ৩০ মে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটির প্রধান ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম আজ শনিবার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, সকালের পরীক্ষাগুলো ওই দিন সকাল ১০টায় ও বিকেলের পরীক্ষাগুলো বেলা দুইটায় হবে।

ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট গতকাল শনিবার এ হরতাল ডেকেছে।