প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার এবং ৫ মার্চ মঙ্গলবার অনুষ্ঠেয় সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।আজ রোববারের পরীক্ষাগুলো ৯ মার্চ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ৫ মার্চ মঙ্গলবারের সকাল ও বিকেলের পরীক্ষাগুলো পরদিন ৬ মার্চ বুধবার সকাল ১০টা ও বিকেল দুইটায় অনুষ্ঠিত হবে।