রোববারের ডিগ্রি ও বিএড পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য ২০১১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা এবং ২০১২ সালের বিএড পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত করা এ পরীক্ষা ৯ জানুয়ারি বুধবার পূর্বঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে বিস্তারিত জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।