রোভার মুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জে পৌঁছেছেন। সেখানে তিনি ১১তম জাতীয় রোভার মুটের উদ্বোধন করেছেন।

সপ্তাহব্যাপী জাতীয় রোভার মুটের প্রতিপাদ্য হচ্ছে ‘শান্তিময় জীবন, উন্নত দেশ’।

রোভারদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘তোমরা জাতির ভবিষ্যৎ। তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। দেশের নেতৃত্বের জন্য তোমাদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে যেতে হবে। জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণের কারিগর হবে তোমরা। তাঁর স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।’

পরে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এরপর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িতে যাবেন এবং রাত্রিযাপন করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোভার মুটের সভাপতি আবুল কালাম আজাদ। এতে বক্তব্য দেন রোভার মুটের চিফ মোজাম্মেল হক খান ও সাংগঠনিক সভাপতি মো. শাহ কামাল।

আগামীকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।