রোভার স্কাউটের মহা তাঁবুবাস শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে কলেজ রোভার স্কাউটের পঞ্চম বার্ষিক মহা তাঁবুবাস শেষ হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ক্যাম্প ফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনের এ কর্মসূচি শেষ হয়। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আমির হোসেন, জেলা রোভার স্কাউটের সম্পাদক শরিফ উদ্দিন, কলেজের স্কাউটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। তিন দিনের এ তাঁবুবাসে স্কাউট সদস্যরা সামাজিক কার্যক্রম, দুর্নীতিমুক্ত সমাজ গড়া ও নিজেকে চরিত্রবান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানা শিক্ষামূলক কর্মসূচিতে অংশ নেন। শনিবার এ মহা তাঁবু জলসা শুরু হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের জ্যেষ্ঠ রোভার মেট জাহিদুল ইসলাম ও টুটুল আহমেদ এবং গার্লস ইন সিনিয়র রোভার মেট আশা খাতুন।