রোম সংবিধি অনুসমর্থন করায় বাংলাদেশকে ইইউর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুসমর্থন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল মঙ্গলবার ঢাকায় ইইউ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইইউর আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা নীতিমালাবিষয়ক জ্যেষ্ঠ প্রতিনিধি ও সংস্থার সহসভাপতি ক্যাথরিন অ্যাস্টন ২৬ মার্চ ব্রাসেলস থেকে এক বিবৃতিতে বাংলাদেশকে এ অভিনন্দন জানিয়েছেন।