রোমে স্থায়ী শহীদ মিনার উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
ইতালির রাজধানী রোমে একটি স্থায়ী শহীদ মিনারের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। স্থানীয় একটি উদ্যানে নির্মিত ওই শহীদ মিনারটি গতকাল শুক্রবার তিনি উদ্বোধন করেন। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সেখানে ঢাকায় নিযুক্ত ইতালির সাবেক রাষ্ট্রদূত ইতালা মারিয়া মার্তা ওচ্চি, ইতালি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশনের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সেসকো জেন্নিনি, আফগানিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইতালিতে এসক্যাপ গ্রুপ অব অ্যাম্বাসেডরের ডিন মোহাম্মাদ মুসা মারুফি এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও রোম মিউনিসিপ্যালিটিতে বাংলাদেশের প্রতিনিধি মাসুদ বিন মোমেনও বক্তব্য দেন। কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষার তাৎ পর্য উপলব্ধি করে ইতালি সরকার স্থায়ী শহীদ মিনার নির্মাণের জায়গা বরাদ্দ দিয়েছে। ইতালির বিখ্যাত চিত্রশিল্পী পাওলো ডব্লিউ. তাম্বুরেল্লার সহায়তায় রোমে বাংলাদেশের দূতাবাস শহীদ মিনারটি তৈরি করেন। ইউএনবি।