প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমঞ্চান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ডি ইউনিটে অ-বাণিজ্য গ্রুপ থেকে আবেদনকারী শিক্ষার্থীদের রোল নম্বর পরিবর্তন করে নতুন রোল নম্বর দেওয়া হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজনেজ স্টাডিজ অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি হতে ইচ্ছুকদের নতুন রোল নম্বর তাঁদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে। ওই রোল নম্বর অনুযায়ী ভর্তি পরীক্ষা দিতে হবে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.ru.ac.bd) থেকে জানা যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি