রোহিঙ্গা অধ্যুষিত এলাকার ৫০ হাজার ভোটার বাতিল হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালনাগাদ তালিকা থেকে তিনটি জেলার প্রায় ৫০ হাজার ভোটারের নাম বাতিল করা হতে পারে। রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবান জেলার এসব ভোটারের তথ্য সঠিক নয় বলে নির্বাচন কমিশনের যাচাই-বাছাই কমিটি প্রতিবেদন দিয়েছে।কমিশন সূত্র জানায়, হালনাগাদের কাজ শুরুর পর এই তিনটি জেলার প্রায় ৭০ হাজার ব্যক্তি ভোটার হওয়ার জন্য আবেদন করেন। তাঁরা কেন্দ্রে গিয়ে ছবিও তোলেন। এত বেশি সংখ্যক আবেদন দেখে বিষয়টি বিশেষভাবে যাচাই করা হয়। তখন কমিশনের কর্মকর্তারা প্রায় ৫০ হাজার ভোটারের আবেদনে উল্লিখিত তথ্য সঠিক নয় বলে দেখতে পান।এসব ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন অচিরেই সিদ্ধান্ত নেবে বলে সূত্র জানায়।