রোহিঙ্গা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার ঘুমধুম, তুমব্রু ও বালুখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গতকাল শুক্রবার বিজিবির সদস্যরা মিয়ানমারের ২৭ জন রোহিঙ্গাকে আটক করেছেন। গত বৃহস্পতিবার আটক করা হয় আরও ১৩ জনকে।সূত্র জানায়, গত নভেম্বরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক করা হয়েছে ৬৯০ জন রোহিঙ্গাকে। এরা সবাই মিয়ানমারের মংডু শহরের বাসিন্দা। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, আটক ৬৯০ জন রোহিঙ্গাকে মানবিক সাহায্য দিয়ে আবার মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।