রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গাদের নিপীড়ন করতে গিয়ে মানবতাবিরোধী যত অপরাধ, এর সবই মিয়ানমার করছে। মিয়ানমার স্বীকার করুক বা না করুক, রোহিঙ্গারা ঐতিহাসিকভাবে সে দেশের নাগরিক। দমন-নিপীড়নের কারণে প্রাণ বাঁচানোর তাগিদে শত শত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। মিয়ানমার এ বিষয়টি অস্বীকার করছে।
মিয়ানমারে নির্বিচারে মানুষ হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল খুলনা শহরের পিকচার প্যালেস মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। স্বেচ্ছাসেবী সংগঠন জন-উদ্যোগ, এই মানববন্ধনের আয়োজক।
বক্তারা বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু তাই বলে তাদের ওপর নির্যাতন-নিপীড়ন মানা যায় না। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় মুখ ফিরিয়ে থাকতে পারে না। বিশেষ করে জাতিসংঘকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে আরও সোচ্চার ভূমিকা রাখতে হবে।