রোহিঙ্গা পরিবারের আটজন আটক, পরে স্বদেশে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকার নাফ নদী দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক রোহিঙ্গা পরিবারের আটজনকে আটক করেছে বিজিবির জওয়ানরা। পরে তাদের জেটিঘাট এলাকা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, শুক্রবার রাত ১১টার দিকে শাহপরীর দ্বীপ বিওপির বিজিবির জওয়ানরা মিয়ানমারের ঘোলারচর এলাকা থেকে এক রোহিঙ্গা পরিবারের আটজন নাগরিককে আটক করেন। জাহিদ হাসান আরও বলেন, গতকাল সকালে জেটিঘাট এলাকা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।