রোহিঙ্গা বহনকারী তিন নৌকা ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী অতিক্রম করে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বহনকারী তিনটি নৌকাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোররাত থেকে সকাল সাতটা পর্যন্ত নৌকাগুলো বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, অনুপ্রবেশের চেষ্টা করা তিনটি নৌকাকে মিয়ানমারের ফেরত যেতে বাধ্য করা হয়েছে। প্রতিটি নৌকায় শিশু, নারী, পুরুষসহ ১২ থেকে ১৫ জনের মতো ছিলেন।