রোহিঙ্গা বহনকারী তিনটি নৌকা ফেরত পাঠাল বিজিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টার সময় রোহিঙ্গা বহনকারী তিনটি নৌকাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ–২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল সাতটা পর্যন্ত নাফ নদী দিয়ে রোহিঙ্গা বহনকারী তিনটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা চালায়। একেকটি নৌকায় শিশু, নারী, পুরুষসহ ১৫ থেকে ১৮ জনের মতো রোহিঙ্গা ছিল। বিজিবির টহলরত সদস্যরা তাদের বাধা দিলে নৌকা তিনটি মিয়ানমারে ফেরত যায়।
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, ১ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ সীমান্তের ১৪টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী ১৪২টি নৌকায় ২ হাজার ১৩০ শিশু, নারী ও পুরুষকে মিয়ানমারের ফেরত পাঠানো হয়েছে।