রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করেছেন বিজিবির জওয়ানরা। বিজিবি সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার মোহাম্মদ আবদুস শহীদ মোল্লার নেতৃত্বে বিজিবি টেকনাফ উপজেলার হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের এইচ ব্লকের ৬৬১ নম্বর শেডের এস-১ কক্ষের বাসিন্দা নুরুল আলমের ছেলে মোহাম্মদ ফয়েজের ঘর থেকে দেশীয় বন্দুক (শটগান) উদ্ধার করে। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশীয় বন্দুকটি থানায় জমা দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।