রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন প্রদেশে ধর্মীয় সংঘাতে বিপর্যস্ত রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আবার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ব্যুরোর প্রধান মারিয়া ওটেরো এই অনুরোধ জানান।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, বৈঠকে মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি তোলেন মারিয়া ওটেরো। তিনি বাংলাদেশের দুই শরণার্থী শিবিরের বাইরে ঠাঁই নেওয়া রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা কার্যক্রম কেমন চলছে, সে সম্পর্কেও খোঁজ নেন। দুই দিনের সফরে বেসামরিক নাগরিক সুরক্ষা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি মারিয়া ওটেরো গতকাল ঢাকায় এসেছেন। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রসচিব ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।বৈঠক শেষে মহিউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে।