রোহিঙ্গা শিশুদের কালচারাল থেরাপি দেবে পিটিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরণার্থী রোহিঙ্গা। ছবি: আশরাফুল আলম
শরণার্থী রোহিঙ্গা। ছবি: আশরাফুল আলম

রোহিঙ্গা শিশুদের মানসিক আঘাত দূর করতে ‘কালচারাল থেরাপি’ দেবে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (পিটিএ)। কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে গিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সেখানকার শিশুদের আনন্দ দিতে চেষ্টা করবেন তাঁরা।

শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে ছয় দিনের যুব নাট্য উৎসব। এতে অংশ নিচ্ছে দেশের ৯টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যুব নাট্যদল এবং বিভিন্ন জেলার ১৮টি যুব নাট্য দল। উৎসবের দলগুলো থেকে নির্বাচিত ২৫ জনের একটি দল উখিয়ায় গিয়ে সেখানকার খোলা স্থান বা স্কুলে রোহিঙ্গা শিশুদের নিয়ে নানা কর্মকাণ্ড পরিচালনা করবে, যা তাদের জন্য মানসিক চিকিৎসার কাজ করবে।

পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী বলেন, ‘এর আগেও আমরা প্রতিবন্ধী ও অবহেলিত শিশুদের নিয়ে কাজ করেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রোহিঙ্গা শিশুদের মানসিকভাবে সবল হতে আমরা সহযোগিতা করতে পারব বলে আশা করি।’
লিয়াকত আলী জানান, শিশুদের মানসিক আঘাত দূরীকরণ নিয়ে কাজ করে লাউসের এমন একটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে আসা বেশ কজন এ কাজে সম্পৃক্ত হবেন। কালচারাল থেরাপির অংশ হিসেবে নাটক ছাড়াও থাকবে পারফরমেন্স আর্ট প্রদর্শনী। এসব কর্মকাণ্ডের জন্য সংগঠনের কক্সবাজারের সদস্যদের সহযোগিতা নেওয়া হবে। এ ছাড়া রোহিঙ্গা শিশুদের আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রীর কাছেও পিটিএ-এর সদস্যদের পাঠানো টাকা জমা দেওয়া হবে।

কালচারাল থেরাপি সম্পর্কে লিয়াকত আলী বলেন, ‘দেখা গেছে মানসিকভাবে আঘাত পাওয়া শিশুরা কাঁদতে ভুলে যায়। এক বছর নাচ-গান-অভিনয়ের আনন্দে থাকার পর তাঁরা কান্নার শক্তি ফিরে পেয়েছে এবং দ্বিতীয় বছরে হাসতে শুরু করেছে।