রোহিঙ্গা সংকট: এল আরও ৩৩৩ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের থেকে এখনো রোহিঙ্গারা পালিয়ে আসছে। বুধবার আরও ৩৩৩ জন রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফে এসেছে।
সেনাবাহিনীর টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, বুধবার সকাল পর্যন্ত নতুন করে এসেছে ৮৯টি পরিবারের ৩৩৩ জন রোহিঙ্গা। তারা উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে নৌকায় করে অনুপ্রবেশ করে। তাদের প্রথমে সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণকেন্দ্রে নেওয়া হয়। এরপর মানবিক সহায়তা ও প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণের একটি করে বস্তা দিয়ে গাড়িতে করে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।