রোহিঙ্গা-সংকটের ছবি নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে প্রথম আলো আয়োজিত ‘শরণাগত: বাস্তুচ্যুত রোহিঙ্গা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। প্রথম আলো ফাইল ছবি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে প্রথম আলো আয়োজিত ‘শরণাগত: বাস্তুচ্যুত রোহিঙ্গা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। প্রথম আলো ফাইল ছবি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথম আলো আয়োজিত ‘শরণাগত: বাস্তুচ্যুত রোহিঙ্গা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে আজ মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা। প্রদর্শনীর অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সন্ধ্যা ছয়টায় জাতীয় চিত্রশালার গ্যালারি ৫-এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। ফটো সাংবাদিকতা, মানবিকবোধ, রোহিঙ্গা-সংকটের বিষয়টি তুলে আনতে গিয়ে আলোকচিত্রীদের অভিজ্ঞতাসহ নানা বিষয় আলোচনায় প্রাধান্য পাবে।

সভার সঞ্চালক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রথম আলোর আলোকচিত্রবিষয়ক পরামর্শক আবীর আবদুল্লাহ। প্রথম আলোর আলোকচিত্রীসহ অন্যরাও নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন।

১৭ নভেম্বর বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া সাত দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীটি শেষ হচ্ছে ২৪ নভেম্বর। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।