রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার সরকার তাদের নাগরিকদের নিবন্ধন চূড়ান্ত করার কাজ শুরু করেছে—এমন খবরে কক্সবাজারে অবস্থানরত মিয়ানমারের নাগরিকেরা নাফ নদী অতিক্রম করে স্বদেশে ফিরছে। স্থানীয়দের ভাষ্যমতে, নিবন্ধন শেষে তারা পুনরায় বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে। বিজিবি ও কোস্টগার্ড টহল জোরদার করলে অনুপ্রবেশ অনেকাংশে রোধ করা সম্ভব হবে।চট্টগ্রামের পটিয়ার একটি মাদ্রাসায় অধ্যয়নরত মিয়ানমারের নাগরিক আবু সামা (১৭) জানায়, দেশে নাগরিকত্ব ঠিক রাখতে গণনা ও ছবি তোলার জন্য সে ফিরে যাচ্ছে। পরে আবার চলে আসবে।রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, রোহিঙ্গাদের অনেকে স্বদেশে ফেরত যাচ্ছে। এটা সুখবর হলেও তারা পুনরায় অনুপ্রবেশের চেষ্টা করবে। তাই অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা উচিত। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার করার জন্য উপজেলার নয়টি সীমান্ত বিওপির কোম্পানি কমান্ডারদের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, রোহিঙ্গারা স্বদেশে ফিরলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।